• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বাণিজ্য, দেশ টিভি
  ১৪ অক্টোবর ২০২৬, ১৯:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এর প্রভাবে বুধবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। টানা তৃতীয় দিনের মতো দরপতনের ফলে মূল্যবান ধাতুটির দাম ৭ অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৯টা ৩ মিনিটে প্রতি আউন্স স্বর্ণের তাৎক্ষণিক দাম ১ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৮৬ দশমিক ০৬ ডলারে। ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের আগাম চুক্তির দামও ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১০৮ দশমিক ৬০ ডলারে নেমে আসে।

স্বর্ণের দামের পতনে ভূমিকা রেখেছে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি ও সরকারি বন্ডের মুনাফা বেড়ে যাওয়া। বুধবার ডলার সূচক ০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এতে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের মুনাফাও বেড়েছে।

হাই রিজ ফিউচার্সের ধাতু লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে বেশি এসেছে এবং তা এখনো কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। এ পরিস্থিতিতে চলতি মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বেড়েছে। ফলে ডলারের মূল্যবৃদ্ধির পাশাপাশি স্বর্ণের বাজারেও চাপ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটির ভোক্তা মূল্যসূচক গত মাসে ০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আগস্টে এই বৃদ্ধির হার ছিল ০ দশমিক ৪ শতাংশ।

মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে চলতি মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বাজারে ছিল প্রায় ২২ শতাংশ। তথ্য প্রকাশের পর তা বেড়ে প্রায় ৪৪ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিসেম্বর মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৯৫ শতাংশ বলে মূল্যায়ন করা হচ্ছে। শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের ফেডওয়াচ সূচকে এসব পূর্বাভাস উঠে এসেছে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে স্বর্ণ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে সুদ পাওয়া যায় এমন সম্পদের তুলনায় স্বর্ণের আকর্ষণ কমে যায়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের তদারকি বিভাগের ভাইস চেয়ার মিশেল বোম্যান বলেছেন, সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর পর আর কোনো পদক্ষেপ নেওয়ার আগে আর্থিক বাজার ও অর্থনীতির পরিস্থিতি পর্যবেক্ষণ করার সময় কেন্দ্রীয় ব্যাংকের হাতে রয়েছে।

এদিকে, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির সদর দপ্তরে হামলার পর বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। রয়টার্সকে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তেলের দাম উঁচু রাখা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলার লক্ষ্যে জাহাজ লক্ষ্য করে হামলার নতুন কৌশল ব্যবহার করা হচ্ছে।

তবে দীর্ঘমেয়াদে স্বর্ণের দাম নিয়ে আশাবাদী বিশ্লেষকদের একাংশ। জুলিয়াস বেয়ারের বিশ্লেষক কার্স্টেন মেনকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা এবং যুক্তরাষ্ট্রের ঋণ ও ক্রমবর্ধমান সুদ পরিশোধের ব্যয় নিয়ে নতুন উদ্বেগ তৈরি হলে দীর্ঘমেয়াদে স্বর্ণের দাম আবারও সমর্থন পেতে পারে।

বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বুধবার প্রতি আউন্স রুপার তাৎক্ষণিক দাম ৪ দশমিক ১ শতাংশ কমে ৫৬ দশমিক ৯৯ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৬২৯ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ১১৮ দশমিক ৪৬ ডলারে নেমে এসেছে।

আরও পড়ুন

সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতির খবর অপপ্রচার: বাণিজ্যমন্ত্রী

বাড়ছে আমদানি নির্ভরতা / ইলিশের উৎপাদন-আকার-স্বাদ সবই কমছে

সূত্র: রয়টার্স

/অ

  • স্বর্ণ
  • রুপা
এ সম্পর্কিত আরও খবর
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম 
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম 
স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা
স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয় মূর্তি লুট
ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয় মূর্তি লুট
ছয় বছর পর পাগলা মসজিদের দানের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু
ছয় বছর পর পাগলা মসজিদের দানের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।